ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭২ জনকে গ্রেফতার করা হয়।


অভিযানে তাদের কাছ থেকে আট হাজার ৫১১ পিস ইয়াবা, ২৬৪ গ্রাম হেরোইন, ৯১ কেজি ৭০৫ গ্রাম গাঁজা ও ১০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


বুধবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে পরদিন বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


উল্লেখ্য, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑